বিনামূল্যে ওয়াইফাই কল সুবিধা আসছে ব্ল্যাকবেরিতে

কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) তাদের বিবিএম মেসেজিং সার্ভিসে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে ফ্রি ভয়েস সেবা চালুর কথা জানিয়েছে। খবর ইয়াহু নিউজ-এর।

রিম ব্ল্যাকবেরি ১০ বাজারে ছাড়ার আগেই নতুন এ সার্ভিস চালুর ঘোষণা দিলো। বুধবার নতুন সেবা চালুর কথা প্রকাশ করে ব্ল্যাকবেরি। উত্তর আমেরিকায় আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসের প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্ল্যাকবেরির বাজার তৈরি করতে রিম এ সিদ্ধান্ত নিয়েছে।

ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ব্ল্যাকবেরি ৬ ভার্সন থেকে পরবর্তী ভার্সনগুলোতে জনপ্রিয় বিবিএম মেসেজিং সার্ভিসের মাধ্যমে কল করার এ সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়। বিশ্বজুড়ে ৬ কোটি বিবিএম ব্যবহারকারী রয়েছে। সার্ভিসটিতে ফ্রি ভয়েস কল সিস্টেম চালু করায় উন্নয়নশীল দেশগুলোতে এর চাহিদা বাড়তে পারে বলে জানায় রিম।

ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে সীমিত আকারে এ সেবা পাওয়া যাবে। নতুন এ সার্ভিসে স্প্লিট স্ক্রিন অপশনের মাধ্যমে ভয়েস কলের পাশাপাশি টেক্সট মেসেজও আদান-প্রদান করা যাবে।  বর্তমানে ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম ৬-এর পরের ভার্সনের ইউজাররা বিনামূল্যে সার্ভিসটি আপডেট করতে পারবেন।

রিম জানায়, বিবিএম ভয়েস ফিচারটি উন্নয়নশীল দেশের জন্য বেশ উপযোগী। এটি সাধারণ টেক্সট মেসেজের চেয়ে আলাদা। প্রতিটি টেক্সটের জন্য আলাদাভাবে চার্জ দেয়ার প্রয়োজন হবে না। দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়ায় ব্ল্যাকবেরির ব্যাপক চাহিদা থাকলেও উত্তর আমেরিকায় ডিভাইসটির বাজার সৃষ্টির চেষ্টা চলছে বলে জানায় রিম। এছাড়া জানুয়ারির ৩০ তারিখে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম বাজারে আসবে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আজিম/ওএস/এইচবি/নভেম্বর ১৫/১২





জানুয়ারিতে আসবে ব্ল্যাকবেরি ওএস ১০

কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) প্রথমবারের মতো ব্ল্যাকবেরি ১০ স্মার্টফোন অপারেটিং সিস্টেম দেখাবে ২০১৩ সালের ৩০ জানুয়ারি। নতুন অপারেটিং সিস্টেম সমৃদ্ধ স্মার্টফোন ২০১২ সালে বাজারে আসার কথা থাকলেও কয়েকবার পেছানোর পর শেষ পর্যন্ত ২০১৩ সালেই তা বাজারে আনছে রিম। খবর বিবিসির।

স্মার্টফোন বাজারে একসময় একচ্ছত্র আধিপত্য করে বেড়ানো রিম প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে অ্যাপলের আইফোন এবং গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলোর দৌরাত্বে। ২০০৮ সাল থেকে শেয়ারবাজারে রিমের শেয়ারের দাম কমেছে শতকরা ৯০ শতাংশেরও বেশি।

রিম জানিয়েছে, ব্ল্যাকবেরি ১০-এর সঙ্গে ব্ল্যাকবেরির দু’টি নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনবে তারা। এর একটিতে থাকবে টাচস্ক্রিন, অন্যটিতে কোয়ার্টি কি প্যাড।

এ ব্যাপারে রিমের চিফ এক্সিকিউটিভ থোর্সটেন হাইনজ বলেন, ‘ব্ল্যাকবেরি ১০ তৈরির সময় আমাদের লক্ষ্য ছিলো একটি ইউনিক মোবাইল কম্পিউটিং এক্সপেরিয়েন্স তৈরি করা, যা একজন গ্রাহকের সবরকমের প্রয়োজন মেটাবে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জায়েদ/ওএস/এইচবি/নভেম্বর ১৩/১২





বিশ্বের সবচেয়ে পাতলা মোবাইল ফুজিৎসু'র 'অ্যারোজ'

বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবে স্থান করে নিয়েছে জাপানি ইলেকট্রনিক পণ্য নির্মাতা ফুজিৎসু’র তৈরি ‘অ্যারোজ এফ-০৭ডি’ ফোন। মটোরোলা’র তৈরি মটো রেজর মোবাইলটির চেয়েও এটি পাতলা। খবর এমএসএন-এর।

অ্যাপল এবং স্যামসাং কর্তৃপক্ষ তাদের তৈরি মোবাইল বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবে দাবী করলেও যুক্তরাজ্যের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথোরিটি (এএসএ) অ্যাপলের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু মটোরোলার তৈরি ৭.১ মিলিমিটার পুরুত্বের মটো রেজর আইফোনের চেয়েও পাতলা ফোন হিসেবে স্থান করে নেয়।

সম্প্রতি ফুজিৎসু অ্যরোজ ব্র্যান্ডের ‘এফ-০৭ডি’ মডেলের স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে। বাজারে আসার পর ৬.৬ মিলিমিটার পুরুত্বের এ মোবাইলটিই সম্ভবত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন।

এ ফোনটি ২০১২ সাল নাগাদ বাজারে আসবে। এর ফিচার হবে অনেকটা স্যামসাং-এর তৈরি গ্যালাক্সি এস টু-এর মতো। ১.৪ গিগাহার্টজের প্রসেসর এবং ৫১২ গিগাবাইট র‌্যাম সুবিধার এ স্মার্টফোনটিতে থাকবে ৪ ইঞ্চির স্ক্রিন। গরিলা গ্লাসে তৈরি ডিসপ্লে ছাড়াও ৫ মেগাপিক্সেল ক্যামেরার এ ফোনটি চলবে অ্যান্ড্রয়েডে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/নভেম্বর ২৭/১১





আসছে ফেসবুক ফোন 'বাফি'

সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ‘ফেসবুক’ নিজস্ব মোবাইল ফোন তৈরি করছে বলে আগেই গুজব রটেছিলো। কিন্তু ফেসবুক সে গুজব পাত্তা না দিলেও তার গোপনে মোবাইল ফোন তৈরির তথ্য ফাঁস করেছে অল থিংস ডিজিটাল সাইটে। ফাঁস হওয়া তথ্য ঘেঁটে দেখা গেছে, ফেসবুক কর্তৃপক্ষ ‘বাফি’ কোড নাম ব্যবহার করে মোবাইল ফোন তৈরি করছে। খবর অল থিংস ডিজিটাল-এর।

ফেসবুক কর্তৃপক্ষ তাদের হ্যান্ডসেট তৈরি করতে তাইওয়ানের বিখ্যাত মোবাইল যন্ত্রাংশ নির্মাতা এইচটিসি’র সঙ্গে কাজ করছে। জানা গেছে, ফেসবুকের চিফ টেকনিক্যাল অফিসার ব্রেট টেলর এ ফোন তৈরির দায়িত্বে আছেন।

‘বাফি’ স্মার্টফোনটিতে গুগল অ্যান্ড্রয়েডের সাম্প্রতিক সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ ব্যবহার করা হতে পারে। এইচটিএমএল৫ অ্যাপ্লিকেশন আকারে ফেসবুক এ মোবাইলে যুক্ত করা হতে পারে। এ ছাড়াও এতে ফেসবুক-এর জন্য আলাদা বাটনও থাকবে।

উল্লেখ্য, এর আগে ‘চাচা’ এবং ‘সালসা’ নামে ফেসবুকের বিশেষ বাটনযুক্ত দুটি স্মার্টফোন তৈরি করেছিলো এইচটিসি।

আগামী বছরই ‘বাফি’ বাজারে আনতে পারে ফেসবুক।

এর আগে মোবাইল তৈরির গুজব উড়িয়ে দিলেও এখনো ফাঁস হওয়া তথ্য বিষয়ে মুখ খোলেনি ফেসবুক কর্তৃপক্ষ। এদিকে, প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ফেসবুক মোবাইল বাজারে এলে অ্যাপল, গুগল, নকিয়াসহ বিভিন্ন স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দিতা করে তবেই টিকে থাকতে হবে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/নভেম্বর ২৩/১১





এসারও কামড় বসালো 'ম্যাঙ্গো'তে

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭.৫ বা ম্যাংগোনির্ভর স্মার্টফোন প্ল্যাটফর্মে যোগ দিলো এসার। প্রথমবারের ম্যাংগো নির্ভর স্মার্টফোন আনলো প্রতিষ্ঠানটি। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

ফিনিশ মোবাইল জায়ান্ট নকিয়া ম্যাংগোনির্ভর ‘লুমিয়া ৭১০’ মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। নকিয়ার পর এসারও এবারে একই প্ল্যাটফর্মে গেলো। এসার কর্তৃপক্ষের আশা তাদের স্মার্টফোনগুলো নকিয়ার সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে সক্ষম হবে।

এ স্মার্টফোনের নাম এখনও প্রকাশ করেনি এসার কর্তৃপক্ষ।

ডিভাইসটিতে থাকবে কোয়ালকমের ১ গিগাহার্টজ প্রসেসর, ৩.৬ ইঞ্চি ডিসপ্লে, এলইডি ফ্ল্যাশ। ১২৬ গ্রাম ওজনের ডিভাইসটিতে আরো থাকছে ‘ফার্স্ট চার্জ’ বা দ্রুত হার্জ হবার প্রযুক্তিও।

সাদা এবং কালো রঙের দুটি মডেলে চলতি মাসের শুরুতেই ফ্রান্সের বাজারে এ ডিভাইসটি পাওয়া যাবে। এর দাম হতে পারে ৩০০ ইউরো। এশিয়ার বাজার বা অন্যান্য দেশে কবে নাগাদ এটি পাওয়া যাবে সে বিষয়ে এখনও এসার কর্তৃপক্ষ জানায়নি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচআর/নভেম্বর ০১/১১





টিপস

ফ্রি সিকিউরিটি সফটওয়্যারের সম্ভার

কম্পিউটারকে ক্ষতিকর প্রোগ্রাম থেকে রক্ষা করতে ইন্টারনেটে রয়েছে বহু সিকিউরিটি সফটওয়্যার, যার অনেকগুলো ফ্রি হলেও যথেষ্ট কার্যকর।

কম্পিউটার চালাতে গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে অ্যান্টিভাইরাস সক্রিয় আছে কিনা, তা নিশ্চিত হওয়া। একটু সতর্কতার অভাবে অনেক গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হয়ে যেতে পারে ক্ষতিকর প্রোগ্রামের মাধ্যমে। ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে সিকিউরিটি সফটওয়্যার না থাকলে এক মিনিটের ব্রাউজিংয়েও ভাইরাস আক্রমণ করতে পারে আপনার পিসিকে। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, ম্যাক কম্পিউটারকে ভাইরাসমুক্ত অপারেটিং সিস্টেম বলা হলেও তা ম্যালওয়্যারের ঝুঁকি মোকাবেলায় সক্ষম নয়। টেকনোলজি ওয়েবসাইট কমান্ডো ডটকম-এর সিকিউরিটি সেন্টার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হলো।

গবেষকরা জানিয়েছেন, ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহারে ট্রোজান ভাইরাস আক্রমণের ঝুঁকি কমে যায়। এটা বেশ কার্যকর। তাছাড়া কম্পিউটারের সুরক্ষার জন্য প্রয়োজনীয় অ্যান্টিভাইরাসের দামও বেশি নয়।

ইন্টারনেটে লাখো ধরনের ম্যালওয়্যার রয়েছে। ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, ডায়ালার ছাড়াও বিভিন্ন নামে ম্যালওয়্যার ঘুরে বেড়ায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। অ্যান্টিভাইরাস এ ধরণের ম্যালওয়্যার স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। এতে ইন্টারনেট ব্যবহারে ঝুঁকি অনেক কমে যায়।

শুধু একটি ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। অ্যান্টিভাইরাস অনেকগুলো ব্যবহার করা গুরুত্বপূর্ণ না। তবে যে সফটওয়্যারটি ব্যবহার করছেন, সেটা আপডেট রাখাটা গুরুত্বপূর্ণ। ইন্টারনেট ব্যবহারের সময় মাঝেমধ্যে এটা আপডেট রাখা কম্পিউটারের জন্যই নিরাপদ। উইন্ডোজ ব্যবহারকারীদের কয়েকটি ফ্রি অ্যান্টিভাইরাস হচ্ছে-
এভিজি অ্যান্টিভাইরাস
এভাস্ট
এভিরা অ্যান্টিভাইরাস পার্সোনাল
মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়ালস।

ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য কয়েকটি ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো হচ্ছে-
সপোস অ্যান্টিভাইরাস ফর ম্যাক হোম এডিশন
এভিরা অ্যান্টিভার পার্সোনাল।

ফায়ারওয়াল
হ্যাকারদের আক্রমণ থেকে আপনার কম্পিউটারকে নিরাপদ রাখবে ফায়ারওয়াল। অনলাইনে থাকাকালীন আপনার কম্পিউটারের ট্রাফিক চেক করবে সফটওয়্যারটি। তাই বলে একসঙ্গে একাধিক ফায়ারওয়াল ব্যবহার করা ঠিক নয়। তাহলে ফায়ারওয়াল কাজ করবে না।
উইন্ডোজ ও অ্যাপল-দুই অপারেটিং সিস্টেমেই রয়েছে বিল্টইন ফায়ারওয়াল। এছাড়া থার্ড পার্টি ফায়ারওয়্যালের মধ্যে রয়েছে-
জোন অ্যালার্ম
আউটপোস্ট ফায়ারওয়াল।

অ্যান্টি স্পাইওয়্যার
স্পাইওয়্যার এবং অ্যাডওয়্যার কম্পিউটার সিকিউরিটির ক্ষেত্রে বড় হুমকি। এ দু’টি প্রোগ্রাম কম্পিউটারের গতি কমিয়ে দেয়। ডেটা সুরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে অ্যান্টি স্পাইওয়্যার। যেমন-
এড-অ্যাওয়ার
স্পাইবুট সার্চ এন্ড ডেস্ট্রয়
স্পাইওয়্যার ব্লাস্টার ইত্যাদি।

অ্যান্টি ম্যালওয়ার
কম্পিউটিংয়ে কোনো সিস্টেম ব্যবহার ম্যালওয়্যার থেকে নিরাপদ নয়। এ প্রোগ্রামগুলো অধিকাংশই ক্ষতিকর প্রোগ্রাম মুছে ফেলতে পারবে। এজন্য ব্যবহার করা যেতে পারে-
ম্যালওয়্যারবাইটস
উইন্ডোজ ডিফেন্ডার অফলাইন।

এ সফটওয়্যারগুলো ডাউনলোডের জন্য অবশ্যই নির্ভরযোগ্য সাইটের সাহায্য নিতে হবে। ডাউনলোড ডটকম-এধরনের একটি ভাইরাসমুক্ত, নির্ভরযোগ্য সাইট। এছাড়া প্রতিটি সফটওয়্যারই তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সম্ভব।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আজিম/ওএস/এইচবি/ডিসেম্বর ১২/১২

টিপস

উইন্ডোজের শর্টকাট

কোন প্রোগ্রামে আপনি কোন সমস্যায় পড়েছেন, কিন' আশেপাশে কম্পিউটার বিশেষজ্ঞ বন্ধুটিও নেই, এখন কি করবেন? ঘাবড়ানোর কিছু নেই, কি-বোর্ডের F1 চাপুন, সঙ্গে সঙ্গে হেল্প অপশন এসে যাবে। ব্যস, আপনার সমস্যার সমাধানও পেয়ে যাবেন।

টিপস

ল্যাপটপের টিপস

কিছু এন্টিভাইরাস পিসিকে অনেক ধীরগতির করে তুলে। পরামর্শ হচ্ছে 'এভিজি' কিংবা 'আভিরা' এন্টিভাইরাস ব্যবহার করার। free.grisoft.com, www.antivar.com সাইট থেকে এন্টিভাইরাস দুটি ডাউনলোড করে নিতে পারবেন।

টিপস

গুগল টক-এর শর্টকাট

বর্তমান কানেক্ট-এ ফোন কল স্টার্ট করতে F11 চাপুন, ফোন কল বাতিল করতে F12 চাপুন এবং বর্তমান উইন্ডো বন্ধ করতে ECS চাপুন

গেইমস

টেলিকম

অটো

গ্যাজেটস

ক্লাব কালচার

সাকসেস স্টোরি

টেকনো আইকন

ওয়েব লিংক

প্রেস রিলিজ

মার্কেট প্রাইস

কুইজ