Tuesday 09 February, 2010

নারী ব্লগারদের নিয়ে narijibon.blogspot

নারীর জন্য বিকল্প দক্ষতা এই লক্ষ্যকে সামনে রেখে ২০০৫ সাল থেকে শুরু হয় নারী জীবনের পথ চলা। এখানে শুধুমাত্র নারীদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হয়। প্রশিক্ষণ কোর্স সমূহের মধ্যে রয়েছে- কম্পিউটার অফিস প্রোগ্রাম, গ্রাফিক্স ডিজাইন, ইংরেজী রাইটিং এন্ড স্পোকেন কোর্স, ফটোগ্রাফি ইত্যাদি।

WomenICTBangladesh2.gifতথ্যপ্রযুক্তিতে নারী জীবনের শিক্ষার্থী এবং কর্মীদের দক্ষতা বাড়নোর লক্ষ্যে ২০০৭ সাল থেকে নারী জীবন বাংলা (http://banglablog- narijibon.blogspot. com) এবং ইংরেজীতে (http://narijibon.blogspot. com) ব্লগিং কার্যক্রম শুরু করে।

১৫ই অক্টোবর পৃথিবীর অন্যান্য দেশের ব্লগারদের মত Blog Action Day 2008 Poverty এর সাথে নারী জীবনের ব্লগারও একাত্বতা ঘোষনা করেছে। এই এ উপলক্ষ্যে পাঁচদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে ‘নারী জীবন’।

কর্মসূচীর মধ্যে প্রথম দিন ছিল আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন নারী জীবনের প্রকল্প পরিচালক কাজী রফিকুল ইসলামসহ নারী জীবনের ব্লগাররা।

দ্বিতীয় দিন, নারী জীবনের ব্লগার এবং শিক্ষর্থীরা সকলে বাংলাদেশের দারিদ্র বিমোচনের কাজে ব্লগাররা কিভাবে অংশগ্রহন করতে পারে এব্যাপারে তাদের নিজেদের অভিমত তুলে ধরেন এবং লিখিত জমা দেয়। যা নারী জীবনের ব্লগ সাইটে পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে।

তৃতীয়দিন, ব্লগার ও শিক্ষার্থীদের ক্ষুদ্র অনুদানে মালিবাগ রেলগেইটের একটি বস্তিতে ১১টি পরিবারে খাবার এবং খাবার স্যালাইন বিতরন করে এবং চতুর্থদিন, নারী জীবনের WomenICTBangladesh3.gifকার্যালয়ে বাংলা ব্লগিংয়ের উপর একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়। ওয়ার্কশপে নারী জীবনের ব্লগ প্রশিক্ষক তাসলিমা আক্তার বাংলা ব্লগিং-এর বিভিন্ন সফটওয়্যার, ইউনিকোড ফন্ট এবং বাংলা ব্ল্লগিংয়ের বিভিন্ন প্ল্য্লাটফরম যেমন সচলায়তন (http://www. sachalayatan. com/), বাঁধ ভাঙার আওয়াজ (http:// www. somewhereinblog. net/) ইত্যাদি নিয়ে আলোচনা করেন এবং নতুন কিছু শিক্ষার্থীদের বাংলা ব্ল্লগ খুলে দেন যাতে তারা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে।

এই কর্মসূচীর অংশ হিসাবে ২৪ অক্টোবর, ২০০৮ শুক্রবার সকাল ১০টায় নারী জীবন কার্যালয়ে (৪০৪/বি, মালিবাগ চৌধুরীপাড়া, ফ্লাট নাম্বার ৪/বি) এক বিশেষ আলোচনা সভা এবং ব্ল্লগ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণেচ্ছু প্রার্থীদের এই নাম্বারে (০১৮১৯৪১৪৯৪৯, ৮২৫৩৬৩৭) যোগাযোগ করতে অনুরোধ করা হল।

নারী জীবন সম্পর্কে আরও জানতে লগ ইন করুন- www.narijibon.com

কাউসারউদ্দিন/এমডিকে/১৭৪৩ ঘ./২১.১০.০৮

টিপস

উইন্ডোজের শর্টকাট

কম্পিউটারের শর্টকাট কি যদি আপনার কোন ওয়েব সাইটের বা ডকুমেন্টের সবগুলো অ্যাপ্লিকেশন অথবা টেক্সট সিলেক্ট করতে হলে Ctlr + A চাপুন, হয়ে যাবে।

টিপস

উইন্ডোজের শর্টকাট

সিলেক্টেড আইটেম কপি করার জন্য কি-বোর্ড শর্টকাট হচ্ছে ctlr + A (এক্ষেত্রে পেস্ট করার পরেও আইটেম তার পূর্বস্থানে থাকবে)

টিপস

উইন্ডোজের শর্টকাট

আর আপনি যদি কপি করে পেস্ট করার পর আর পূর্ববর্তী ডকুমেন্টে সেই সিলেক্টেড টেক্সট-টুকু রাখতে না চান, তাহলে Ctlr + C না চেপে Ctlr + X চাপুন, কপির বদলে কাট হয়ে যাবে।

টিপস

উইন্ডোজের শর্টকাট

কোনো ফাইলের অথবা ফোল্ডারের নাম আপনার একেবারেই পছন্দ হচ্ছে না, চেঞ্জ করতে চান? ফাইলের অথবা ফোল্ডারের উপর একটি ক্লিক করে সিলেক্ট করুন, এবার মাইসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলেই আপনি রিনেম করে নিতে পারবেন।

টিপস

উইন্ডোজের শর্টকাট

কোন প্রোগ্রামে আপনি কোন সমস্যায় পড়েছেন, কিন' আশেপাশে কম্পিউটার বিশেষজ্ঞ বন্ধুটিও নেই, এখন কি করবেন? ঘাবড়ানোর কিছু নেই, কি-বোর্ডের F1 চাপুন, সঙ্গে সঙ্গে হেল্প অপশন এসে যাবে। ব্যস, আপনার সমস্যার সমাধানও পেয়ে যাবেন।

টিপস

ল্যাপটপের টিপস

ল্যাপটপের গতি ধীর হয়ে পড়লে এবং বার বার হ্যাং করলে রিকোভারি সিডিটি ড্রাইভে প্রবেশ করিয়ে ল্যাপটপটি একবার রিস্টার্ট দিন। এতে সিডিটি অটোরান হবে এবং রিকোভার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

টিপস

ল্যাপটপের টিপস

ল্যাপটপে সাধারণত টাচপ্যাড কিংবা ক্ষুদ্র কোন বাটন থাকে। অতিরিক্ত ব্যবহারে এই টাচপ্যাড বা বাটনগুলোর ক্ষমতা কমে যায়। তাই আগে থেকেই ব্যবহার করুন আলাদা কি বোর্ড ও মাউস।

টিপস

ল্যাপটপের টিপস

সাধারণত ল্যাপটপে একটি ড্রাইভ থাকে। সমস্যা দেখা দিলে ব্যাকআপ নিয়ে ঝামেলায় পড়তে হয়। তাই একাধিক ড্রাইভ থাকলে C ড্রাইভ ছাড়া অন্যান্য ড্রাইভগুলোতে ফাইল রেখে দিতে পারেন।

টিপস

ল্যাপটপের টিপস

কিছু এন্টিভাইরাস পিসিকে অনেক ধীরগতির করে তুলে। পরামর্শ হচ্ছে 'এভিজি' কিংবা 'আভিরা' এন্টিভাইরাস ব্যবহার করার। free.grisoft.com, www.antivar.com সাইট থেকে এন্টিভাইরাস দুটি ডাউনলোড করে নিতে পারবেন।

টিপস

গুগল টক-এর শর্টকাট

Ctrl+[E]-চ্যাট উইন্ডোর সেন্ট্রাল এলাইন টেক্সট, Ctrl+[R]-চ্যাট উইন্ডোর রাইট এলাইন টেক্সট এবং Ctrl+[L]-চ্যাট উইন্ডোর লেফট এলাইন টেক্সট

টিপস

গুগল টক-এর শর্টকাট

Ctrl+[I] বা [Tab] -উইন্ডোজ জুড়ে চক্রাকারে মুভ করবে, Ctrl+[Tab] বা Shift+[Tab]-বিপরীতক্রমে উইন্ডোজ জুড়ে চক্রাকারে ঘুরবে এবং Ctrl+1ব্যবহারে সিঙ্গেল স্পেস লাইন টাইপ হবে

টিপস

গুগল টক-এর শর্টকাট

Ctrl+2 ডাবল স্পেস লাইন টাইপ হবে, Ctrl+5 1.5 লাইন স্পেসে টাইপ হবে। এছাড়া শেষ লাইনের শেষে যেতে Ctrl+1 (Numeric Keypad) চাপুন

টিপস

গুগল টক-এর শর্টকাট

প্রথম লাইনের প্রথমে যেতে হলে Ctrl+[7] Numeric Keypad চাপুন, সবগুলো গুগল টক উইন্ডো বন্ধ করতে Alt+[ECS] চাপুন এবং বর্তমান সংযোগে-এ ইমেল পাঠাতে F9 চাপুন

টিপস

গুগল টক-এর শর্টকাট

বর্তমান কানেক্ট-এ ফোন কল স্টার্ট করতে F11 চাপুন, ফোন কল বাতিল করতে F12 চাপুন এবং বর্তমান উইন্ডো বন্ধ করতে ECS চাপুন

গেইমস

টেলিকম

অটো

গ্যাজেটস

ক্লাব কালচার

সাকসেস স্টোরি

টেকনো আইকন

ওয়েব লিংক

প্রেস রিলিজ

কুইজ

মার্কেট প্রাইস




drupal hit counter