Tuesday 09 February, 2010

গানের মজা জুকবক্সে

Musicmatch_Jukebox29 গানের মজা জুকবক্সে। কয়েন ফেললেই বাজনা বাজে সেই জুকবক্সে গান শোনা? না, আসল ঘটনা একটু অন্যরকম। এই অন্যরকম জুকবক্স হচ্ছে ‘মিউজিক ম্যাচ জুকবক্স’, অনেকটা উইনঅ্যাম্প এর মতো। এটি একটি ফ্রি সফটওয়্যার এবং এর সাইজ মাত্র ১১ মেগা বাইট।

যারা মানের দিকে খেয়াল রেখে গান শোনেন তাদের প্রথম পছন্দ এটি। উইনঅ্যাম্প তো প্রায় সবাই ব্যবহার করেন। কিন্তু অনেক সময়ই গানভেদে এর পারফরম্যান্স তেমন ভালো থাকে না। আর এখানেই জুকবক্সের কৃতিত্ব। এতে রয়েছে সাউন্ড লেভেলিং বলে একটা টুলস যা প্রতিটি গানকে করে তোলে আরো সুমুধর।

এতে রয়েছে মিউজিক লাইব্রেরি যা আপনার কম্পিউটারের প্রতিটি মিউজিক ফাইল খুঁজে নিয়ে একটি লিস্ট তৈরি করবে। ধরুন আপনার অসংখ্য সিডি রয়েছে এবং আপনি কোনো একটি সিডির গান শুনতে চান। এক্ষেত্রে জুকবক্সে প্রতিটি সিডির ইমেজ যদি থাকে তবে লাইব্রেরি থেকে খুব সহজেই জানতে পারবেন কোনো সিডিতে রয়েছে গানটি।

কিন্তু সব মিউজিক ম্যাচ জুকবক্সে সব আপশন নেই। সব অপশন পেতে ডিএফএক্সের মিউজিক ম্যাচ জুকবক্স ব্যবহার করতে হবে। এতে রয়েছে অনেক সাউন্ড ইফেক্ট এবং প্যাগইন। একই সঙ্গে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি ইকুয়ালাইজার যা গানের সুরকেই দিতে পারে বদলে।

অনেকে সাউন্ড বক্সের বদলে হেডফোন ব্যবহার করেন। ডিএফএক্সের সাউন্ড ইফেক্টে রয়েছে আলাদা হেডফোন সেটিংস যার তুলনা এটি নিজেই।

ডিএফএক্সের ডিফল্ট স্কিন বেশ চমৎকার। এছাড়া ইন্টারনেটেও অসংখ্য স্কিন পাওয়া যায়। যদি একই স্কিন বেশি দিন দেখতে ভালো না লাগে তবে ইন্টারনেট থেকে স্কিন ডাউনলোড করে নেয়া যাবে।

উল্লেখ্য, এই সফটওয়্যারটি রেজিস্ট্রেশন ছাড়া ব্যবহার করলে প্রতিবার চালু হওয়ার সময় একটি মেসেজ দেখাবে। ঘাবড়ে না গিয়ে শুধু ক্যান্সেল করে দিলেই হবে।

তাই ঈদের মজাকে অনেকখানি বাড়িয়ে নিতে গান শুনুন ডিএফএক্সের মিউজিক ম্যাচ জুকবক্সে।


এমডিকে/এমআইআর/সেপ্টেম্বর ২৯

টিপস

উইন্ডোজের শর্টকাট

কম্পিউটারের শর্টকাট কি যদি আপনার কোন ওয়েব সাইটের বা ডকুমেন্টের সবগুলো অ্যাপ্লিকেশন অথবা টেক্সট সিলেক্ট করতে হলে Ctlr + A চাপুন, হয়ে যাবে।

টিপস

উইন্ডোজের শর্টকাট

সিলেক্টেড আইটেম কপি করার জন্য কি-বোর্ড শর্টকাট হচ্ছে ctlr + A (এক্ষেত্রে পেস্ট করার পরেও আইটেম তার পূর্বস্থানে থাকবে)

টিপস

উইন্ডোজের শর্টকাট

আর আপনি যদি কপি করে পেস্ট করার পর আর পূর্ববর্তী ডকুমেন্টে সেই সিলেক্টেড টেক্সট-টুকু রাখতে না চান, তাহলে Ctlr + C না চেপে Ctlr + X চাপুন, কপির বদলে কাট হয়ে যাবে।

টিপস

উইন্ডোজের শর্টকাট

কোনো ফাইলের অথবা ফোল্ডারের নাম আপনার একেবারেই পছন্দ হচ্ছে না, চেঞ্জ করতে চান? ফাইলের অথবা ফোল্ডারের উপর একটি ক্লিক করে সিলেক্ট করুন, এবার মাইসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলেই আপনি রিনেম করে নিতে পারবেন।

টিপস

উইন্ডোজের শর্টকাট

কোন প্রোগ্রামে আপনি কোন সমস্যায় পড়েছেন, কিন' আশেপাশে কম্পিউটার বিশেষজ্ঞ বন্ধুটিও নেই, এখন কি করবেন? ঘাবড়ানোর কিছু নেই, কি-বোর্ডের F1 চাপুন, সঙ্গে সঙ্গে হেল্প অপশন এসে যাবে। ব্যস, আপনার সমস্যার সমাধানও পেয়ে যাবেন।

টিপস

ল্যাপটপের টিপস

ল্যাপটপের গতি ধীর হয়ে পড়লে এবং বার বার হ্যাং করলে রিকোভারি সিডিটি ড্রাইভে প্রবেশ করিয়ে ল্যাপটপটি একবার রিস্টার্ট দিন। এতে সিডিটি অটোরান হবে এবং রিকোভার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

টিপস

ল্যাপটপের টিপস

ল্যাপটপে সাধারণত টাচপ্যাড কিংবা ক্ষুদ্র কোন বাটন থাকে। অতিরিক্ত ব্যবহারে এই টাচপ্যাড বা বাটনগুলোর ক্ষমতা কমে যায়। তাই আগে থেকেই ব্যবহার করুন আলাদা কি বোর্ড ও মাউস।

টিপস

ল্যাপটপের টিপস

সাধারণত ল্যাপটপে একটি ড্রাইভ থাকে। সমস্যা দেখা দিলে ব্যাকআপ নিয়ে ঝামেলায় পড়তে হয়। তাই একাধিক ড্রাইভ থাকলে C ড্রাইভ ছাড়া অন্যান্য ড্রাইভগুলোতে ফাইল রেখে দিতে পারেন।

টিপস

ল্যাপটপের টিপস

কিছু এন্টিভাইরাস পিসিকে অনেক ধীরগতির করে তুলে। পরামর্শ হচ্ছে 'এভিজি' কিংবা 'আভিরা' এন্টিভাইরাস ব্যবহার করার। free.grisoft.com, www.antivar.com সাইট থেকে এন্টিভাইরাস দুটি ডাউনলোড করে নিতে পারবেন।

টিপস

গুগল টক-এর শর্টকাট

Ctrl+[E]-চ্যাট উইন্ডোর সেন্ট্রাল এলাইন টেক্সট, Ctrl+[R]-চ্যাট উইন্ডোর রাইট এলাইন টেক্সট এবং Ctrl+[L]-চ্যাট উইন্ডোর লেফট এলাইন টেক্সট

টিপস

গুগল টক-এর শর্টকাট

Ctrl+[I] বা [Tab] -উইন্ডোজ জুড়ে চক্রাকারে মুভ করবে, Ctrl+[Tab] বা Shift+[Tab]-বিপরীতক্রমে উইন্ডোজ জুড়ে চক্রাকারে ঘুরবে এবং Ctrl+1ব্যবহারে সিঙ্গেল স্পেস লাইন টাইপ হবে

টিপস

গুগল টক-এর শর্টকাট

Ctrl+2 ডাবল স্পেস লাইন টাইপ হবে, Ctrl+5 1.5 লাইন স্পেসে টাইপ হবে। এছাড়া শেষ লাইনের শেষে যেতে Ctrl+1 (Numeric Keypad) চাপুন

টিপস

গুগল টক-এর শর্টকাট

প্রথম লাইনের প্রথমে যেতে হলে Ctrl+[7] Numeric Keypad চাপুন, সবগুলো গুগল টক উইন্ডো বন্ধ করতে Alt+[ECS] চাপুন এবং বর্তমান সংযোগে-এ ইমেল পাঠাতে F9 চাপুন

টিপস

গুগল টক-এর শর্টকাট

বর্তমান কানেক্ট-এ ফোন কল স্টার্ট করতে F11 চাপুন, ফোন কল বাতিল করতে F12 চাপুন এবং বর্তমান উইন্ডো বন্ধ করতে ECS চাপুন

গেইমস

টেলিকম

অটো

গ্যাজেটস

ক্লাব কালচার

সাকসেস স্টোরি

টেকনো আইকন

ওয়েব লিংক

প্রেস রিলিজ

কুইজ

মার্কেট প্রাইস




drupal hit counter